বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

পথশিশুদের জন্য গণপূর্তমন্ত্রীর স্ত্রীর ভালোবাসা

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর ছিন্নমূল কিছু সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য নিজের বাসভবনের দরজা উন্মুক্ত করে দিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম স্ত্রী বিশিষ্ট কবি পারভিন রেজা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে অর্ধশতাধিক পথশিশুদের নিয়ে বেইলী রোডের মন্ত্রিপাড়ার বাসায় সারা দিন আনন্দ ঘন মুহূর্ত কাটান তিনি।

সমাজসেবী এই মানুষটি নিজের হাতে বাচ্চাদের জন্য মজার খাবার রান্না করে খাওয়ান। সবাইকে পরিয়ে দেন নতুন কাপড়। ঘুরিয়ে দেখান নিজের বাসা। খোঁজখবর নেন প্রত্যেকের পরিবারের। শিশুদের লেখাপড়া ও যে কোনো রকম সহায়তার জন্য তিনি সব সময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন পারভিন আক্তার। এই ঘটনার কিছু ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে তার এমন মহানুভবতার প্রশংসা করছেন।

পারভিন রেজা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি শিশুদের সাথে সময় কাটিয়েছেন। ভালো-মন্দ তাদের খাওয়ানোর চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি এই শিশুরাও একদিন সমাজের মুখ উজ্জল করবে। তাদের মায়ের মতো স্নেহ-মমতা দেয়া আমাদের দায়িত্ব। আমি সময় পেলেই তাদের খোঁজ খবর নেয়ার চেষ্টা করবো। এসময় সবাইকে এসব পথশিশুদের প্রতি মহানুভব হওয়ার আহ্বান জানান পারভিন রেজা।

বহুদিন পর সুবিধাবঞ্চিত এসব শিশু মাতৃস্নেহ ও পারিবারিক পরিবেশ পেয়ে আপ্লুত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১