রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লাইভ খবর করার সময় সাংবাদিকের ওপর বজ্রপাত

আন্তর্জাতিক ডেস্ক :

এ এক ভয়ংকর পরিস্থিতি! আবহাওয়ার খবর লাইভ করার সময় সাংবাদিকের ওপরই বজ্রপাত হলো। তবে প্রাণে বেঁচে গেছেন তিনি। লিউ জিয়াংডং নামে এই সাংবাদিক একটি বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে আবহাওয়ার সবশেষ খবর একটি চীনা টেলিভিশনের লাইভ সম্প্রচারে জানাচ্ছিলেন। তখন ছাতা নিয়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি মধ্যে খবর বলছিলেন তিনি। আর সেই সময় অদ্ভুত এ কাণ্ড ঘটে। লিউ যেখানে দাঁড়িয়ে ছিলেন, সে বরাবর বজ্রপাতের প্রচণ্ড ঝলকানি দেখা যায়।তবে ক্যামেরার সমানে থেকে সরে যাননি লিউ। পরে তিনি জানিয়েছেন, শরীরে, বিশেষ করে হাতে বিদ্যুতায়িত হন। বিপদ টের পেয়েই চট করে ধাতব হাতলের ছাতাটি ছুড়ে ফেলেন তিনি।

চীনের উত্তর-পূর্বের দালিয়ান শহরে ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে আবহাওয়ার খবর লাইভ করছিলেন লিউ। তখন আকাশে মেঘের প্রচণ্ড গর্জন হচ্ছিল। এ ঘটনায় লিউয়ের সঙ্গে থাকা ক্যামেরাম্যানও আহত হন। তবে তাদের জীবনের কোনো শঙ্কা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১