বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সরে দাঁড়াতে পারেন মাশরাফি!

ক্রীড়া প্রতিবেদক :

কিছুদিন আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন মাশরাফি। এবার জিম্বাবুয়ে সিরিজ থেকেও সরে দাঁড়াতে পারেন তিনি।

এমনটা হলে বিপাকে পড়বে বিসিবিও। কেননা এখনো বাংলাদেশ দলে মাশরাফির বিকল্প তৈরি হয়নি। তার উপর সাকিব আল হাসান নেই।

এরইমধ্যে মাশরাফিকে নিয়ে এমন ইঙ্গিত দিয়েছেন খালেদ মাহমুদ সুজনও। জানতে চাইলে সাবেক এই ক্রিকেটার বলেন, মাশরাফি অধিনায়ক। জিম্বাবুয়ে সিরিজে তার থাকাটা স্বাভাবিক। যতদিন ফিট থাকবে, মাশরাফি হয়তো খেলবে।

এ দিকে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, অধিনায়ক মাশরাফির বিকল্প নেই। সাকিব না থাকায় টেস্ট ও টি-২০ দলে নতুন অধিনায়ক করা হয়েছে। এ মুহূর্তে ওয়ানডে দলে আরেকজন নতুন অধিনায়ক করতে চাই না। আমাদের বিশ্বাস মাশরাফি জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্যই খেলবে।

বিসিবি চাইছে মাশরাফি খেলুক। তবে এখন পর্যন্ত এই টাইগার দলনেতার কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। যতদূর জানা গেল, শিগগির এ নিয়ে কথা বলতে মাশরাফির সঙ্গে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারপরই মিলবে আসল খবর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১