বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ভালোবাসা দিবসে বিয়ে, বৌভাতে না ফেরার দেশে স্বামী!

আকাশবার্তা ডেস্ক :

তিন বছর ধরে প্রেম করছেন এমরান আর প্রিয়তমা। এদিকে দুই পরিবারের মধ্যস্থতায় বিশ্ব ভালোবাসা দিবসে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিয়ের আনু্ষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। কিন্তু তাদের দাম্পত্য জীবন টেকসই হয় মাত্র একদিন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বৌভাতের দিনই সড়কে প্রাণ হারান এমরান। এতেই নববধূ প্রিয়তমার হতে হয় বিধবা।

আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের অংশগ্রহণে বৌভাতের দুপুরে চলছিল প্রীতিভোজ পর্ব। এমরানের বিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিতদের অংশগ্রহণ ছিল ভরপুর। হঠাৎ বাবুর্চি জানায় গরুর মাংসের স্বল্পতার কথা।

মেহমানদারীতে মাংসের স্বল্পতায় দিশেহারা হয়ে পড়েন এমরান। দ্রুত গরুর মাংসের যোগান দিতে মোটরসাইকেল নিয়ে ছুটে যান পার্শ্ববর্তী মহিচাইল বাজারে। মহিচাইল বাজারে মাংস না পেয়ে অবশেষে চান্দিনা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন এমরান।

মোটরসাইকেলটি চান্দিনা-বদরপুর সড়কের বাড়েরা নামক এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটে পড়েন এমরান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমরান চান্দিনা উপজেলার মহিচাইল উত্তরপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশা চালক। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে সকলের ছোট এমরান।

নিহত এমরানের বড় ভাই জুয়েল জানান, একই গ্রামের শিউলী নামে এক মেয়েকে ভালোবাসে বিয়ে করে আমার ভাই এমরান। আর বৌভাতের দিনই এমন শোক সইতে হবে তা আমাদের জানা ছিল না।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে বলেছি অভিযোগ দিতে। তবে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক এখনো পলাতক রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১