শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

পরীক্ষায় ফেল : অভিভাবকের বকুনি খেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী রূপা বণিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে পৌরসভার সোনাপুর কলাবাজারে মানিক মাষ্টারের বাড়িতে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এসআই পংকজ কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী রূপা বণিক বার্ষিক পরীক্ষায় ৪ বিষয়ে ফেল করে। এ নিয়ে ওই ছাত্রীর পরিবারের লোকজন রোববার রাতে তাকে বকাবকি করেন। এর সূত্র ধরে সোমবার সকাল ৬টায় ঘুম থেকে কাউকে কিছু না জানিয়ে রূপা রান্নাঘরে গিয়ে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ছাত্রীর মা দিপা বণিক জানান, সন্ধ্যা থেকে আমার একমাত্র মেয়ে রূপা কারো সাথে কোন কথা বলেনা। একপর্যায়ে রাতের খাবারও না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে আত্মহত্যা করে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতামিয়া জানান, খবর পেয়ে এসআই পংকজ কুমার সাহাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১