বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নোয়াখালীর ছয়ানিতে গণসংবর্ধনায় সিক্ত বিশ্বকাপজয়ী ইমন

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ আফ্রিকার মাটিতে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপ শিরোপা জয় করে দেশে ফেরা জুনিয়র টাইগাররা ভাসছে ভালোবাসার জোয়ারে। দেশের ক্রীড়াঙ্গণে যেকোনো ধরনের ইভেন্টে এটি সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের।

গত ৯ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেটে জয় পায় জুনিয়র টাইগার দল। সেদিন পায়ে চোঁট পেয়ে দলীয় ২৩ রানে মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন। পরে দলের প্রয়োজনে আবারও মাঠে নেমে সর্বোচ্চ ৪৭ রান করেন এই যুবা টাইগার।

পারভেজ হোসেন ইমনের জন্ম নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানিতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপাজয়ী এই যুবা টাইগারকে গণসংবর্ধনা দিতে বিশাল আয়োজন করে নিজ এলাকা সর্বস্তরের জনগণ।

রোববার (১৬ ফেব্রুয়ারী) জন্মস্থান ছয়ানি ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষথেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। নিজ গ্রামে এসে সকলের ভালোবাসায় সিক্ত হন সবার প্রিয় ইমন।

সংবর্ধনা অনুষ্ঠানে সকলের কাছে দোয়া প্রার্থনা করে ইমন বলেন, ‘আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আরো ভালো কিছু অর্জন করতে পারি।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছয়ানির সর্বস্তরের জনগণ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১