বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এবার ব্যানার টানিয়ে আলোচনায় সেই ওসি

আকাশবার্তা ডেস্ক :

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, পিপিএম। কয়েক দিন আগে দৌলতদিয়া যৌনপল্লীর এক যৌনকর্মীর জানাজা-দাফন ও কুলখানি করে বিশ্ব মিডিয়ায় আলোচনায় আসেন তিনি।গত ২ ফেব্রুয়ারি রাতে এই দাফন-পর্ব হয়।

বড় বড় আন্তর্জাতিক গণমাধ্যমকে এ নিয়ে সংবাদ প্রকাশ করে; কারণ ওই যৌনপল্লীর যৌনকর্মীদের কখনো দাফন-কাফন করা হতো না।

এর আগে কোনো যৌনকর্মী মারা গেলে তার দেহ নদীতে ভাসিয়ে দেয়া হতো অথবা রাতে জানাজা ছাড়াই ডোমদের দিয়ে লাশ মাটিচাপা দেয়া হতো।

এবার তিনি নিজ কার্যালয়ের সামনে একটি ব্যানার টানিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন।

চলতি মুজিববর্ষে পুলিশের স্লোগান ছিল, ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’। আশিকুর রহমান যেন বিষয়টিকে বাস্তবে পরিণত করলেন।

গোয়ালন্দঘাট থানার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিস কক্ষের দরজার সামনে টাঙানো একটি ব্যানারের ছবি পোস্ট করেন ওসি আশিকুর।

যাতে লেখা রয়েছে, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। ইহা একজন গণকর্মচারীর অফিস। যে কোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। সরাসরি রুমে ঢুকুন। ওসি’কে স্যার বলার দরকার নাই।

এ বিষয়ে ওসি আশিকুর গণমাধ্যমকে বলেন, আমি তো প্রজাতন্ত্রের কর্মচারী। আমি তো বলব এটাই হওয়া উচিত। জনগনের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। সুতরাং, জনগনকে সেবা করাই আমাদের কাজ।

এদিকে আশিকুর রহমানের পোস্ট করা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আজকের যুগে পুলিশের প্রতি মানুষের যে বিরূপ একটি মনোভাব রয়েছে, তা আশিকুর রহমানের মতো কর্মকর্তাদের জন্য অনেকটাই দূর হয়ে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ।

তারা এমন একটি জনকল্যাণমূলক উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছেন আশিকুর রহমানকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১