রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কাশ্মীরে ভারতীয় সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের পাশে ভারতীয় সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় এক সেনা কর্মকর্তাসহ ৩ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। হত্যা করা হয়েছে সন্দেহভাজন ২ সন্ত্রাসীকে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ হামলায় নিহত হয়েছেন ৫ জন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোর চারটার সময় লাইন অফ কন্ট্রোল বরাবর কুপওয়ারা এলাকায় ভারতীয় সেনা ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। প্রায় ৪ ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ চলে। এসময় ৩ জন ভারতীয় সেনা নিহত হন। তাদের মধ্যে ১ জন সেনা কর্মকর্তা। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
হামলার সময় পাল্টা আক্রমণে হত্যা করা হয় ২ জন সন্দেহভাজন হামলাকারীকে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ হামলার পেছনে জড়িতদের ধরতে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে।

প্রসঙ্গত, গত বছর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি সেনা ঘাঁটিতে এমনই সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় ১৯ জন ভারতীয় সেনা প্রাণ হারান। পাকিস্তানের ভেতর থেকে এসে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করে ভারত। পাকিস্তানের সীমানায় ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক অপারেশন পরিচালনা করে ভারতীয় সেনারা। উরি হামলা ও পরবর্তী পদক্ষেপকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সূত্র : এনডিটিভি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১