শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে চন্দ্রগঞ্জ থানা শহরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, প্রথমে চন্দ্রগঞ্জ থানা, এরপর চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ইউনিয়ন পরিষদ, বাজার ব্যবসায়ী কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকাল সাড়ে ৯টায় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, কলেজ পরিচালনা পরিষদ সদস্য কামাল হোসেন, কামরুজ্জামান নিজাম, মো. বাবুল হোসেন, ছাত্রলীগের সভাপতি এম মাসুদ ও সাধারণ সম্পাদক সৌরভ হোসেন প্রমুখ।

এছাড়া প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনসহ অন্যান্যরা। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে সকাল ৯টায় বিদ্যালয়ের পক্ষথেকে শহীদ মিনারে পূস্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ দিকে ক্যামব্রিজ সিটি কলেজ চন্দ্রগঞ্জ ক্যাম্পাসের মিলনায়তনে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ জিএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষাণুরাগী ও সমাজসেবক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, কলেজের পরিচালক এনামুল হক রতন ও মাওলানা আব্দুস ছাত্তার, শিক্ষক রাকিব হোসেনসহ অন্যান্যরা। পরে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১