বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিখোঁজের ১৮ মাস পর ঘরে ফিরলেন বরখাস্ত র‌্যাব কর্মকর্তা

আকাশবার্তা ডেস্ক :

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) সাবেক অধিনায়ক হাসিনুর রহমান। ২০১৮ সালের ৮ আগস্ট গভীররাতে একদল লোক তাকে তুলে নিয়ে যান বলে অভিযোগ তার পরিবারের।

হাসিনুরকে ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। এ ঘটনায় পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ২০১১ সালে সাবেক এই লেফটেন্যান্ট কর্নেলকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল।

অবশেষে নিখোঁজ হওয়ার ১৮ মাস পর শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বাড়ি ফিরেছেন সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা হাসিনুর রহমান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

সংশ্নিষ্ট সূত্র জানায়, একসময় র‌্যাব-৫ ও র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন হাসিনুর রহমান। তিনি বর্ডার গার্ড বাংলাদেশেও (বিজিবি) কর্মরত ছিলেন।

হাসিনুর রহমানের স্ত্রী শামীমা আখতার তার স্বামী নিখোঁজের সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন, রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাসিনুরকে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। হাসিনুরকে যখন তুলে নেয়া হয় তখন ওই সময়ের ছবি তোলার জন্য সেখানে থাকা এক নিরাপত্তাকর্মীকে অনুরোধ করেন তিনি।

ওই নিরাপত্তাকর্মী ছবি তোলার চেষ্টা করায় তাকেও মাইক্রোবাসে তুলে নেয়া হয়। কিছুদূর যাওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১