শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

‘প্রভাবশালীদের কোনো একজনই পাপিয়াকে ফাঁসিয়েছে’

আকাশবার্তা ডেস্ক :

সদ্য বহিষ্কৃত যুবলীগ নেত্রী পাপিয়া অসহায় সুন্দরী নারীদের নিয়ে দীর্ঘদিন ধরে দেহব্যবসা এবং অস্ত্র-মাদকসহ বিভিন্ন অনৈতিক কাজ করে আসছিলেন।

গত শনিবার দেশত্যাগের সময় পাপিয়াসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর থেকেই পাপিয়া ‘টক অব দ্য মিডিয়া’। তার অপকর্ম নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়।

এদিকে ক্ষমতাসীন দলের অনেক নেতার সঙ্গে পাপিয়ার ছবি তোলা নিয়েও শুরু হয়েছে হৈচৈ।

সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) নিজের পেজ থেকে দেয়া ওই স্ট্যাটাসে নুর বলেন, ‘পাপিয়ার কাছে যেসব প্রভাবশালী ব্যক্তির আকাম-কুকামের ভিডিও পাওয়া গেছে, তাদের পরিচয় কেন প্রকাশ করা হচ্ছে না?

শোনা যাচ্ছে– পাপিয়ার জালে ফেঁসে যাওয়া প্রভাবশালীদের কোনো একজনই নাকি পাপিয়ার ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। আসল সত্যটা কী জানাবেন?’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০