বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে প্রাইভেট সিএনজি মুখোমুখি সংঘর্ষ : নিহত ৪

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের বটতলী এলাকায় প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি ড্রাইভারসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা সিএনজি ও বিপরীতদিক থেকে আসা প্রাইভেটকার বটতলী বাজারের পাশে নার্সারীর সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালক সুমন (২৫) ও ৩ যাত্রী নিহত হন।

আহত ও নিহত সবাইকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত সিএনজি চালকের বাড়ি লক্ষ্মীপুরের উত্তরমজুপুর এলাকায়। তার বাবার নাম মৃত কালুমিয়া। অন্যান্যদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার এসআই অসীম চন্দ্র ধর ৪জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেন। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেননি। দুর্ঘটনা কবলিত সিএনজি ও প্রাইভেট কার উদ্ধার তৎপতরতা চালাচ্ছেন পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১