সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পাপিয়াকে নিয়ে মুখ খুললেন দলের নেতারা

আকাশবার্তা ডেস্ক :

সদ্য বহিষ্কৃত নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নেত্রী শামীমা নুর পাপিয়ার অপকর্ম নিয়ে দেশজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।

তার কর্মকাণ্ডে সংগঠনের শীর্ষ নেতৃত্ব নিয়ে সর্বত্র প্রশ্ন উঠেছে। তারই ধারাবাহিকতায় এবার পাপিয়াকে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা ও নেত্রীরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের শাস্তি দেওয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই আছে। তাই অপরাধ করে কেউ পার পেয়ে যাবে, এটি ভাবার কোনো কারণ নেই।

তিনি বলেন, অপরাধমূলক কাজ করলে নিজ দলের লোকদেরও যে শাস্তি দেওয়া হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার উদাহরণ সৃষ্টি করেছেন।

শামীমা নুর পাপিয়ার পরিচয় যা-ই হোক, অপরাধী হিসেবে তার বিচার হবে এবং তার পেছনে যারা আছে তাদেরও খুঁজে বের করা হবে বলে জানান সেতুমন্ত্রী।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার বলেন, নরসিংদী জেলা যুব মহিলা লীগের কমিটিতে পাপিয়া আগে কোনো পদে ছিল না। তাকে পদ না দেওয়ার জন্য নরসিংদীর একটা পক্ষ আমাদের বলেছিল। আমি পাপিয়াকে পদ দেওয়ার পক্ষে ছিলাম না। শেষ পর্যন্ত তাকে দিতে হয়েছে। তিনি বলেন, পদ বাণিজ্য করে যারা পাপিয়াকে পদ দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক, এমন মেয়েদের জন্য যুব মহিলা লীগের সম্মান যায়।

পাপিয়াকে নিয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, এসব সমাজের কীটদের অপকর্মের দায় সংগঠন কখনোই নেবে না। একই সঙ্গে পাপিয়ার মতো আরও যারা অপরাধের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

পাপিয়ার সঙ্গে সখ্যতা রয়েছে এমন অভিযোগ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন বলেন, পাপিয়ার সঙ্গে তার সাংগঠনিক সম্পর্কের বাইরে কিছু ছিল না। রাজনৈতিকভাবে হেয় করতে পাপিয়ার সঙ্গে আমাকে জড়ানো হচ্ছে। রাজনীতির কারণে আমার অনেকের সঙ্গে মিশতে হয়েছে। আমাদের কেন্দ্রীয় সম্মেলন আছে, তাই দেশের সব জেলার নেত্রীদের সঙ্গেই আমার মিশতে হয়। এখানে পাপিয়াকে আলাদা করে ভাবার কিছু নেই।

যুব মহিলা লীগ নেত্রী তুহিন বলেন, ২০১৪ সালে সে যখন নরসিংদী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হন, তখন আমি তাকে চিনতামও না। ২০১৭ সালে আমার সঙ্গে তার পরিচয় হয়। তাহলে পাপিয়ার উত্থানে কেমন করে আমার হাত থাকে? কমিটিতে আসার ব্যাপারে আমার কোনো ভূমিকা থাকতে পারে না। আর জেলা কমিটি গঠনে মহানগরের কোনো হাত থাকে না।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে আটক করে র‌্যাব-১।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে ফার্মগেট এলাকায় পাপিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ২০ রাউন্ড গুলি, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড, বিদেশি ডলার, ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‌্যাব।

জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান ও মোহাম্মদ জসীম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে বিমানবন্দর থানার জাল টাকা উদ্ধারের মামলায় ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান ৫ দিন, শেরেবাংলা নগর থানার অস্ত্র ও মাদক আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930