মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রোহিঙ্গাদের পক্ষে আদালতে লড়বেন আমাল ক্লুনি

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের পক্ষে ন্যায়বিচার চাইতে সুপরিচিত মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগ করেছে মালদ্বীপ।

বিবিসি বাংলা জানায়, পৃথিবীর সর্বোচ্চ আদালতে রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জন্য মালদ্বীপের প্রতিনিধিত্ব করবেন মিস ক্লুনি।

মালদ্বীপ সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে মালদ্বীপ।

রোহিঙ্গা গণহত্যার বিচার এবং রোহিঙ্গাদের সুরক্ষা চেয়ে গত নভেম্বর মাসে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া।

জাতিসংঘের আদালত রায় দিয়েছে যে মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে।

আদালত বলেছে, সেনাবাহিনী কিংবা অন্য যে কোন ধরণের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মিস ক্লুনি এর আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের পক্ষে জাতিসংঘে আইনী লড়াই করেছেন। সেখানে তিনি নাশিদের পক্ষে জয়লাভ করেছেন। ২০১৫ সালে মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। পরবর্তীতে জাতিসংঘ বলেছিল সে কারাদণ্ড অবৈধ।

২০১৮ সালে মালদ্বীপের শাসক আবদুল্লাহ ইয়ামিনের পতনের পর মোহাম্মদ নাশিদ এবং আরো কিছু ভিন্নমতাবলম্বীকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়।
নাশিদ বর্তমানে মালদ্বীপ জাতীয় সংসদের স্পিকার।

জাতিসংঘের আদালত রোহিঙ্গাদের পক্ষে যে রায় দিয়েছে সেটিকে স্বাগত জানিয়েছে মালদ্বীপ সরকার।

মিস ক্লুনিকে উদ্ধৃত করে মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারে সংগঠিত গণহত্যার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে এখনো অনেক পথ বাকি। আদালতের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচারের জন্য চেষ্টা করবো।

প্রসঙ্গত, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারে বিশেষজ্ঞ ডটি স্ট্রিট চেম্বারের একজন লেবানিজ-ব্রিটিশ ব্যারিস্টার আমাল ক্লুনি। তার স্বামী জনপ্রিয় হলিউড অভিনেতা জর্জ ক্লুনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১