মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সংঘর্ষের মধ্যেই দিল্লিতে মা হলেন এক মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক :

নাগরিকত্ব আইনের বিরোধী ও সমর্থকদের চলমান সহিংসতার মধ্যেই দিল্লিতে শাবানা পারভিন নামের এক মুসলিম নারী মা হয়েছেন। এমন নির্যাতনের পর সুস্থ নবজাতক জন্ম দেয়ার ঘটনাকে আশ্চর্য বলছেন শাবানা পারভিনের পরিবারের সদস্যরা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গেলো সোমবার রাতে দিল্লির কারাওয়াল নগরে বিক্ষুব্ধ জনতাদের হাতে নির্যাতিত হন অন্তঃসত্ত্বা শাবানা পারভিন। তবে এমন নির্যাতনের পরেও গত বুধবার এক সুস্থ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

এই বিষয়ে শাবানা পারভীনের শাশুড়ি নাশিমা বলেন, তারা আমার ছেলেকে পিটিয়েছে। কেউ কেউ আমার ছেলের বউয়ের পেটে লাথি মেরেছে। আমি যখন থামাতে চেষ্টা করি তখন তারা আমাকেও মারতে আসে।

আমি ভেবেছিলাম যে ওই রাতে আমরা আর বাঁচবো না।তবে সৃষ্টিকর্তার দয়ায় আমরা বেঁচে যাই। এরপরই আমরা পারভিনকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে যাই। সেখানেই বুধবার ছেলে সন্তানের জন্ম দেন পারভিন।

এদিকে দিল্লিতে সংঘর্ষের ঘটনায় বাড়িঘর হারালেও শাবানা সুস্থ সন্তান জন্ম দিতে পারায় দারুণ খুশি তার শাশুড়ি নাসিমা।

তিনি বলেন, সেই রাতে আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা এখনো জানি না হাসপাতাল থেকে শাবানা এবং তার নবজাতককে কোথায় নিয়ে যাবো।

প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হয় সংঘাত । এই ঘটনায় দিল্লিতে মারা গেছেন কমপক্ষে ৩৯ জন, আহত হয়েছেন দু’শতাধিক মানুষ। এছাড়া গ্রেপ্তার হয়েছেন প্রায় ৪শ জন।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বিব্রতকর অবস্থায় ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কেননা ট্রাম্পের সফর হারিয়ে যাচ্ছে সহিংসতার খবরের কাছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১