সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসায় জিবি নির্বাচন : সাংবাদিক দেখে পালালেন অধ্যক্ষ

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সদস্য পদের পাতানো নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক দেখে দৌড়ে পালালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিন ভূঞা। শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সদস্য পদে নির্বাচনে ভোটের আগেই ভোট শেষ। নির্দিষ্ট সময়ের আগেই পছন্দনীয় ৩ প্রার্থীর কাছে মনোনয়নপত্র বিক্রির পর আর কাউকে মনোনয়নপত্র দেওয়া হয়নি।

এমন অভিযোগ করেছেন, অভিভাবক আব্দুল ওহাব ও নুরহোসেন মানিক। তারা বলেন, নির্দিষ্ট সময়ে মনোনয়নপত্র গ্রহণ করতে গেলেও অধ্যক্ষ তাদের কাছে মনোনয়নপত্র বিক্রি করেন নি।

সরেজমিনে দেখা যায়, একটি নির্বাচনের জন্য পৃথক দুটি তফসিল ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও গ্রহণ ২-৩ মে, বাছাই ৬ মে, নির্বাচন ১১ মে। এ দিকে উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম স্বাক্ষরিত আরেকটি তফসিলে দেখা যায়, মনোনয়নপত্র গ্রহণ ও জমা ২৪-২৬ এপ্রিল, বাছাই ২৭ এপ্রিল, নির্বাচন ১৬ মে।
কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত তফসিল শুক্রবার (২৮ এপ্রিল) রাতে মাদ্রাসার নোটিশ বোর্ডে সাঁটানো হয়েছে। মাদ্রাসার নোটিশ বোর্ডে শিক্ষা অফিসার স্বাক্ষরিত তফসিলের কপি শুক্রবার রাতে লাগানো হয়েছে বলে স্বীকার করেন মাদ্রাসার পিয়ন রাসেদ।

নির্বাচন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক দেখেই নিজ অফিস ছেড়ে দৌড়ে মাদ্রাসার এক কোনায় লুকিয়ে থাকেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিন ভূঞা। পরে অনেক খোঁজাখুঁজি করে অধ্যক্ষকে পাওয়া যায়। নির্বাচনে পৃথক দুটি তফসিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, একটা শিক্ষক প্রতিনিধি নির্বাচন, আরেকটি অভিভাবক সদস্য পদের নির্বাচনের তফসিল। অভিভাবক সদস্য পদের নির্বাচনের তফসিল ১৬ এপ্রিল ঘোষণা হলেও নোটিশ বোর্ডে ২৮ এপ্রিল কেন লাগানো হয়েছে? এ বিষয়ে তিনি সঠিক উত্তর দিতে পারেন নি। অথচ ২৮ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত নোটিশ বোর্ডে ওই তফসিলের কপি দেখতে পাননি সাংবাদিকরা। ওই সময় অধ্যক্ষকে বার বার মুঠো ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিভাবক সদস্য পদে নির্বাচিত হবেন ৩ জন। আর নির্দিষ্ট ওই ৩ ব্যক্তিকে নির্বাচিত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ পরস্পর যোগসাজসে এই পাতানো নির্বাচনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার জহিরুল ইসলামের কাছে নির্বাচন সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি বলেন, তফসিল ঘোষণা হয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিক্রি, জমা, বাছাই এবং নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু শনিবার মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, ২৭ এপ্রিল মনোনয়ন বাছাই সম্পন্ন হয়েছে। তবে অধ্যক্ষের বক্তব্যের সাথে আগেরদিন মাধ্যমিক শিক্ষা অফিসারের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়নি। কারণ তিনি বলতে পারেন নি কতজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন এবং জমা দিয়েছেন। তাহলে মাধ্যমিক শিক্ষা অফিসারসহ কখন মনোনয়নপত্র বাছাই করলেন?

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31