নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার জকসিন বাজারে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান জকসিন বাজারের আমিনের দোকানের সামনে বসে গল্প করছিলেন। এ সময় দেলোয়ার নামের স্থানীয় এক যুবক এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফজলুর রহমানকে। এতে তার হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. মোর্শেদ জানান, আওয়ামীলীগ নেতাকে কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।