সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

টেকনাফে বিজিবি-র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৮

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে র‌্যাব ও বিজিবির সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন এবং বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব ও বিজিবি।

র‌্যাব-১৫ রামু ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম গণমাধ্যমে বলছেন, সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।

মেজর রবিউল বলেন, ঘটনাস্থলে ডাকাতদলের অবস্থানের গোপন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে।

এক পর্যায়ে সাতজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের দমদমিয়া এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি। এসময় ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা দেড় লাখ ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেন।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় তিন বিজিবি সদস্য আহত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930