শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বঙ্গবন্ধু সাজবে প্রাথমিকের ২৫ হাজার শিক্ষার্থী

আকাশবার্তা ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সাজানো হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাদা পাজামা-পাঞ্জাবি, মুজিব কোট ও কালো চশমা পরিয়ে তাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেয়া হবে।

মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২০ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে এ খেলা শুরু হবে। এতে দেশের আটটি বিভাগের বিজয়ী আটটি ছেলে ও আটটি মেয়ে দল অংশ নেবে। ২১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছেলে ও মেয়েদের পৃথক ম্যাচে ফাইনাল খেলা হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২০ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টকে জাঁমজমকপূর্ণ করে তোলা হবে। রোববার (১ মার্চ ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সচিব আকরাম আল হোসেন।

সভা সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফাইনাল খেলার দিন (২১ মার্চ) সারাদেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ হাজার শিক্ষার্থীকে খেলার মাঠে উপস্থিত করা হবে। এসব শিক্ষার্থীকে কালো চশমা, সাদা পাজামা-পাঞ্জাবি ও কালো রঙের মুজিব কোট পরানো হবে। ড্রেস পরিধানের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা শেষে অনুমোদন হয়েছে।

পাশাপাশি সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রস্তাব অনুযায়ী টুর্নামেন্টের সর্বক্ষেত্রে ‘চল সবাই স্কুলে যাই’ এবং মুজিব জন্মশতবর্ষের লোগো ব্যবহারের বিষয়ে অনুমোদন দেয়া হয়।

এছাড়া ফাইনালের দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেয়ারও নির্দেশনা দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০