শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫, আটক ২

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর হাসপাতাল এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন, জাহাঙ্গীর আলম, আব্বাছ উদ্দিন, জাফর আহম্মদ ও শাহিন আলমসহ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে মোরশেদ আলম নামে একজনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, অভ্যন্তরিণ কোন্দলের জের ধরে শনিবার বিকেলে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড (চরমনসা) এলাকায় স্থানীয় ছাত্রলীগ কর্মী আব্বাছ ও জাফর আহম্মদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টায় আব্বাছ উদ্দিন ও জাফরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর জের ধরে উভয়পক্ষের সমর্থকরা ফের হাসপাতাল এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের ৫ নেতাকর্মী আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ভূইয়া জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১