সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

করোনা থেকে বাঁচতে যে দোয়া পড়তে বললেন আজহারী

ইসলাম ডেস্ক :

প্রাণঘাতী করোনা ভাইরাস চীনে শুরু হয়ে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে। এশিয়ার পর মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপেও মহামারি আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস।

এখনও পর্যন্ত ৬০টি দেশের লোকজনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে, এতে হয়তো আরো অনেকেই আক্রান্ত হতে পারেন।

মরণঘাতি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩১১৬ জনেরও বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছে প্রায় ২৯৪৩ জন।

মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি বেশি করে একটি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

মঙ্গলবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে, প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ :

আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছ, ওয়াল জুনুন ওয়াল জুযাম, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ :

হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই।

[সুনান আবু দাউদ]’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930