বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ ইং ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

হেনস্তা নিয়ে রেশমি দেশাইর তিক্ত অভিজ্ঞতা

এক্সক্লুসিভ ডেস্ক :

ভারতীয় অভিনেত্রী রেশমি দেশাই। সম্প্রতি গণমাধ্যমে এসে তিনি নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। বলেছেন, আজ থেকে ১৩ বছর আগে যখন আমার ক্যারিয়ার শুরু করি, আমি খুব ছোট ছিলাম এবং আমার ব্যাকগ্রাউন্ড নন-ফিল্মি ছিল।

ওইসময় ইন্ডাস্ট্রির কাউকেই আমি চিনতাম না। মনে আছে, আমাকে বলা হয়, কাস্টিং কাউচ ছাড়া কোনো কাজ পাবো না। যে আমাকে একথা বলেছিল, তার নাম ছিল সুরজ। জানি না এখন তিনি কোথায়? প্রথম দেখাতে তিনি আমার পরিসংখ্যান জানতে চায়।

মূলত তখন আমার ফিল্মি লাইফ সম্পর্কে কোনো ধারণা ছিল না। তিনিই প্রথম ব্যক্তি যিনি আমার কাছে সুযোগ নেয়ার চেষ্টা করেন। অন্যভাবে বলতে গেলে, আমাকে হেনস্তার চেষ্টা করেন।

সিনেমার পাশাপাশি টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন রেশমি দেশাই। এছাড়া বিভিন্ন রিয়েলিটি শো-তে তাকে দেখা গেছে। বিগ বস রিয়েলিটি শোয়ের এবারের আসরে প্রতিযোগী ছিলেন রেশমি। যদিও তৃতীয় রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে রেশমি আরও বলেন, একদিন তিনি আমাকে অডিশনের জন্য কল করেন এবং আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। সেখানে গিয়ে দেখি তিনি ছাড়া আর কেউ নেই। কোনো ক্যামেরা ছিল না।

ওইসময় তিনি আমাকে অচেতন করার চেষ্টা করেন। তিনি আমার মন পরিবর্তনের চেষ্টা করছিলেন। প্রায় আড়াই ঘণ্টা পর আমি সেখান থেকে বের হতে পেরেছিলাম এবং ফিরে এসে আমার মাকে সবকিছু খুলে বলেছিলাম। পরদিন সেখানে গিয়ে আমার মা তার গালে কষে থাপ্পড় মেরেছিলেন।

প্রসঙ্গত, বর্তমানে সহ-অভিনেতা নান্দিশ সান্ধুকে বিয়ে করেন রেশমি দেশাই। বিয়ের কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদের মামলা দায়ের করেন নান্দিশ-রেশমি। নান্দিশের সঙ্গে বিচ্ছেদের পর বিগ বসের ঘরে হাজির হন রেশমি। সেখানে বসের ঘরের প্রতিযোগী অর্থাৎ উঠতি মডেল আরহান খানের সঙ্গে রেশমি সম্পর্কে জড়ান বলে শোনা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০