বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইয়াবা সম্রাট আমিন হুদা মারা গেছেন

আকাশবার্তা ডেস্ক :

ইয়াবা সম্রাটখ্যাত আমিন হুদা আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। হুদার বিরুদ্ধে মাদক চোরাচালান মামলায় ৭৯ বছরের সাজা হয়েছিল।

শুক্রবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে আমিন হুদা মারা যান।

এদিকে হুদার মরদেহ ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

২০০৭ সালের ২৪ অক্টোবর আমিন হুদাকে গুলশানের একটি বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী গুলশানের অপর ১টি বাসা থেকে ১৩৮ বোতল মদ, ১ লাখ ৩০ হাজার, ইয়াবা তৈরির যন্ত্র ও উপাদান উদ্ধার করা হয়।

২০১২ সালের ১৫ জুলাই আমিন ও তার সহযোগী আহসানুল হককে ৭৯ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে তাদের দু’জনকে ৭ কোটি ৫৫ লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়।

দেশের বিতর্কিত ব্যবসায়ী ও ধনকুবের আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাগ্নে আমিন হুদা সাজা পাওয়ার পর কারাগারে খুব কম সময়ই থেকেছেন। প্রভাব ও টাকার বিনিময়ে রাজধানীর বারডেম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিএসএমএমইউ হাসপাতালের ভিআইপি কিংবা ভিভিআইপি কেবিনে তার বেশিরভাগ সময় কেটেছে।

সাজাপ্রাপ্ত হয়েও হাসপাতালে থেকেছেন আরাম-আয়েশে। প্রভাব ও লাখ লাখ টাকার বিনিময়ে কিছু অসাধু কর্মকর্তা আমিন হুদাকে এসব সুবিধা পাইয়ে দিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১