মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

এপ্রিলেই আসছে করোনার ভ্যাকসিন : চীন

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসের প্রকোপে মানুষের প্রাণহানির পাশাপাশি চীনের অর্থনীতিও ভেঙ্গে পড়েছে। এরই মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে ৯০টিরও বেশি দেশে। চীনের বাইরেও দুই শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভাইরাসটি ছড়িয়ে পড়ার পরপরই চীন, আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশের চিকিৎসা গবেষকরা করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তা অধরাই রয়ে গেছে।

কিন্তু এবার আশার কথা জানিয়েছে চীনের একদল গবেষক। করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে নিয়োজিত গবেষকরা দাবি করেছেন, আগামী মাসেই (এপ্রিল) কোভিড-১৯ রোগের প্রতিষেধক তৈরি করা সম্ভব হবে। এরপরই তা বাজারজাত করা হবে।

শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ঝেং ঝং ওয়েই জানান, ভ্যাকসিনের পাঁচটি ধরণ নিয়ে গবেষণা চলছে। গবেষণা উন্নতির পথে। তবে এই ভ্যাকসিন তৈরির গবেষণার সময় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গবেষকদের।

এই কর্মকর্তা আরও জানান, এপ্রিল মাসে হুবেই প্রদেশে আক্রান্ত রোগীদের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

এদিকে বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় দেখা গেছে, চীনে করোনাভাইরাস আক্রান্ত অঞ্চলগুলোতে গড়ে ৭.৯ শতাংশ মানুষ সংক্রমিত হয়েছেন। কিন্তু পরিবারের একজন সদস্য আক্রান্ত হলে তা অন্য সদস্যদের শরীরে সংক্রমণের হার প্রায় ১৫ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়। চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার জন মারা গেছেন। সংক্রমিত হয়েছে এক লাখের বেশি মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১