সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে আহত ২

 নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন, সিফাত চৌধুরী ও তানভীর মাহমুদ। এদের মধ্যে সিফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সিফাত চৌধুরী সদর উপজেলার রাধাপুর গ্রামের তৌফিকুল আনোয়ার পিন্টুর ছেলে ও লক্ষ্মীপুর সদর পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং তানভীর মাহামুদ লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও পৌর শহীদ স্মৃতি একাডেমী স্কুল ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানায়, রোববার (৩০এপ্রিল) রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনে তানভীর মাহমুদ ও সিফাতের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে তানভীর আহত হয়। খবর পেয়ে তার অনুসারীরা এসে সিফাতের উপর হামলা চালায়। এ সময় তারা সিফাতকে কুপিয়ে মাথায় গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা সিফাত ও তানভীরকে আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

এরমধ্যে সিফাতের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধূরী মাহামুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের অনুসারীর লক্ষ্মীপুর সদর হাসপাতালে অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় লক্ষ্মীপুর সদর থানা ছাত্রলীগের আহ্বায়ক জিসাদ আল নাহিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় তানভীর ও সিফাত নামের দু্ইজনকে সদর হাসপাতালে আনা হয়। পরে সিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31