সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

করোনাভাইরাস : এবার নারায়ণগঞ্জে ৪০ জন কোয়ান্টারাইনে

আকাশবার্তা ডেস্ক :

নারায়ণগঞ্জে ৪০ জনকে নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে রেখেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। আইইডিসিআর এর চিকিৎসাধীন দুইজন এবং ৪০ জনের তালিকা প্রদান করে। ইতালী থেকে ফেরত দুজনের সংস্পর্শে এসেছিলেন তারা।

মঙ্গলবার (১০ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল সার্জন আসাদুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেহেতু তাদের সঙ্গে আক্রান্ত ২জন সংস্পর্শে ছিল সেহেতু অহেতুক ভয় কাটানো ও ভীতি এড়াতেই ৪০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশনায় সারাদেশের মত রাজধানী লগোয়া নারায়ণগঞ্জেও অতিরিক্তভাবে কোয়ারেন্টাইনের ৫০ শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (১০০ শয্যা হাসপাতাল) ৫টি করে ১০টি শয্যার ব্যবস্থা করা হয় প্রতিরোধ এবং চিকিৎসার জন্য।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জে জেলা মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে সভাপতি এবং জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহম্মেদ বলেন, নারায়ণগঞ্জে সন্দেহজনক যদি কেউ করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে যায় তাহলে তাৎক্ষনিক যাতে আমরা রাখতে পারি এজন্য আইইডিসিআর এর পরামর্শ অনুযায়ী ৫০ শয্যা করোনা সেল ব্যবস্থা করা হয়েছে। এটা প্রয়োজন হতেও পারে আবার নাও হতে পারে। প্রয়োজন হলে যেন তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারি এজন্য করে রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930