বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

রামগতিতে হাম রুবেলা টিকাদান কার্যক্রম অবহিতকরণ সভা

রিয়াজ মাহমুদ বিনু :

“মুজিব বর্ষে স্বাস্থ্য খাত- এগিয়ে যাবে অনেক ধাপ” শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে ডব্লিওএইচও, ইউনিসেফের সহায়তায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ। উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবদুর রহিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, আবাসিক মেডিকেল অফিসার ডা. কামলাশীষ মজুমদার, মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলাম, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয় আয় সোনামণি টিকা দিয়ে যা শ্লোগানে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে হাম-রুবেলার টিকা দিতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০