শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আজহারীর নাম ভাঙিয়ে প্রতারণা

আকাশবার্তা ডেস্ক :

আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর নাম ভাঙিয়ে একটি চক্র প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সময়ের আলোচিত বক্তা এ তথ্য জানান।

মিজানুর রহমান আজহারীর ফেসবুক স্ট্যাটাসটি দৈনিক আমার সংবাদ পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

‘‘বাংলাদেশে আমার গড়া কোন প্রতিষ্ঠান নেই। কিন্তু ইদানীং দেখতে পাচ্ছি অনেকে আমার নামে প্রতিষ্ঠান বানিয়ে সেটাতে সাহায্যের জন্য প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা চাইছেন। আসলে, কারো নাম ব্যাবহার করে প্রতিষ্ঠান করতে চাইলে আগে তার কাছ থেকে অফিসিয়ালি পারমিশন নিতে হয়।

আমার নামে কোন প্রতিষ্ঠান হলে, স্বাভাবিক ভাবেই সেটার যাবতীয় দায়ভার আমার উপর বর্তায়। আর আমি আমার নাম দিয়ে এরকম কোন প্রতিষ্ঠান করার অনুমতি কাউকে দেইনি।

কে কোন উদ্দেশ্য নিয়ে এগুলো করছেন সেটাও আমরা জানিনা এবং জানার সুযোগও নেই। আমি যদি কখনো প্রাতিষ্ঠানিক কাজে হাত দেই, তখন সেটা আমিই সবাইকে জানিয়ে আনুষ্ঠানিক ভাবেই করব ইনশাআল্লাহ।

তাই, আমার নামে প্রতিষ্ঠান করা, আমাকে কোন প্রতিষ্ঠানের এডভাইজরি বোর্ডে রাখা এবং আমার নাম দিয়ে যে কোন ধরনের আর্থিক অনুদান সংগ্রহ করা ও চাঁদা তোলা থেকে বিরত থাকার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

এসব ব্যাপারে আমাদের শক্ত অবস্থানের কারণ হল: এজাতীয় প্রতিষ্ঠানের ব্যাপারে প্রায়শই নানা ধরনের অনিয়ম, অর্থ কেলেংকারী এবং চাইল্ড এবিউজের মত ঘটনাও শোনা যায়। যেহেতু প্রতিষ্ঠানগুলো আমার নিয়ন্ত্রনাধীন নয় বা আমি এগুলোর দেখভাল করছিনা। তাই, আমি এগুলো থেকে সম্পূর্ণভাবে দায়িত্বমুক্ত। এগুলো আমার ভেবে কেউ প্রতারিত হবেন না।

আর স্বাভাবিক ভাবে আপনাদের নিয়মিত দানের অংশ হিসেবে যে কোন ভালো ধর্মীয় প্রতিষ্ঠানে কিংবা মসজিদ উন্নয়নে অথবা এতিমখানায় মুক্তহস্তে দান করুন। এতে কারো কোন আপত্তি থাকার কথা নয়।

আল্লাহর রাস্তায় দানের উপমা হচ্ছে এমন একটি শস্যবীজের মতো, যাতে উৎপন্ন হয় সাতটি শিষ আর প্রতিটি শিষে থাকে শত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ প্রবৃদ্ধি দান করেন। আল্লাহ তায়ালা অত্যন্ত প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
[বাকারাহ: ২৬১]’’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০