মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

স্ত্রী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের–ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের কারণে দেখা দেয়া কোভিড–১৯ রোগের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ট্রুডোর কার্যালয় থেকে এ কথা ঘোষণা করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোফিকে নির্দিষ্ট সময় পর্যন্ত পৃথক রাখা হবে। খবর এএফপির।

খবরে জানানো হয়, সোফির শরীরে করোনাভাইরাস-সৃষ্ট রোগ ধরা পড়লেও তা এখনো প্রকট হয়ে ওঠেনি। মৃদু মাত্রায় রয়েছে। তবে জাস্টিন ট্রুডোর শরীরে এখনো ওই ভাইরাস শনাক্ত হয়নি।

বুধবার যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের পর ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগয়ের খানিকটা অসুস্থ বোধ করেন।

এরপর থেকে ট্রুডো ও তাঁর স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে আছেন। তবে ট্রুডোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি। আর তাঁর স্ত্রীর শারীরিক পরীক্ষা করা হয়।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, পরীক্ষায় সোফির করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ভালো আছেন, তার মধ্যে কোনো উপসর্গ নেই। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডাক্তারের পরামর্শে তিনি ১৪ দিন আলাদা থাকবেন।

কোয়ারেন্টিনে থাকলেও ট্রুডো তার দায়িত্ব পালন করে যাবেন এবং শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।   

ট্রুডোর স্ত্রীর সংক্রমণের মাত্রা তুলনামূলক কম, তাকেও অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছে বিবিসি।

এক টুইটে তিনি বলেছেন, ভাইরাসের কারণে কিছু অস্বস্তিকর উপসর্গ দেখা দিলেও শিগগিরই তিনি ফিরে আসবেন।

বিশ্বজুড়ে মহামারীর আকার পাওয়া নভেল করোনাভাইরাসে কানাডায় এ পর্যন্ত ১৪৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে একজনের। দেশটির দশটি প্রদেশের মধ্যে সাতটিতেই এ ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০