সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম। ফাইল ছবি

কুড়িগ্রামে সেই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড

আকাশবার্তা ডেস্ক :

কুড়িগ্রামে মধ্যরাতে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে নজিরবিহীন এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম আরিফুল ইসলাম। তিনি নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৫ থেকে ১৬ আনসার ওই সাংবাদিকের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর কোনও ধরনের তল্লাশি ছাড়াই তাকে মারধর এবং হাতকড়া লাগিয়ে উঠিয়ে নিয়ে যায়। এ সময় ওই সাংবাদিকের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও মারধর করতে উদ্যত হয়।

পরে তাকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগে এক বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

এ বিষয়ে ভুক্তভোগী ওই সাংবাদিকের স্ত্রী বলেন, আমার স্বামী সিগারেট পর্যন্ত খায় না, সেখানে তাকে মদ ও গাঁজার সঙ্গে জড়িয়ে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমার স্বামী বিভিন্ন সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রতিবেদন তৈরি করেন। যার অনেকগুলো বর্তমান জেলা প্রশাসকের বিরুদ্ধে যায়। এ কারণে তিনি ক্ষুব্ধ হয়ে তাকে অন্যায়ভাবে বাড়ি থেকে তুলে নিয়ে মিথ্যা অভিযোগে সাজা দিয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, আরিফুল ইসলামকে মাদক রাখার দায়ে টাস্কফোর্স টিম অভিযান চালিয়ে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দিয়েছে। সব কিছুই আইনের মধ্যে হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930