মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

করোনা আতঙ্কে আল-আকসা মসজিদ বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মুসলমানদের প্রথম কিবলাহ ও তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

আজ রোববার জেরুজালেমের ওয়াকফ কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।

আল জাজিরা জানায় করোনাভাইরাস প্রতিরোধে সাবধানতার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ওয়াকফ কর্তৃপক্ষে জানিয়েছে। তবে মসজিদের বাইরের অংশ ইবাদতের জন্য উন্মুক্ত থাকবে।

মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেন, ইসলামিক ওয়াকফ কমিটি করোনাভাইরাস বিস্তার রোধে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত আল আকসা মসজিদের অভ্যন্তরে নামাজের স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে মসজিদের প্রাঙ্গণে নামাজ আদায় করা যাবে বলে ওয়াকফ কমিটি থেকে জানানো হয়। এদিকে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নাগরিকদের ঘরে বসে প্রার্থনার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, জনগণের মধ্যে যোগাযোগ কমানো এবং যতটা সম্ভব জনসমাগম কমিয়ে আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে আমরা ফিলিস্তিনের জনগণকে ঘরে বসে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০