বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রায়পুরে শিক্ষাসফরের বহরে ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

মাদরাসার বার্ষিক শিক্ষাসফরের গাড়ি বহরে বখাটেদের হামলা, ইভটিজিং এবং ছাত্রীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের মধ্য সাগরদী খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদরাসার শিক্ষার্থী ও এলাকাবাসির উদ্যোগে বুধবার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ইভটিজিংয়ের বিচারের দাবিতে মাদরাসা প্রাঙ্গণে পেষ্টুন ও ব্যানার হাতে নিয়ে বখাটেদের বিচারের দাবি করে শ্লোগানে শ্লোগানে প্রতিবাদ জানায় তারা।

এসময় মাদরাসা কমিটির সহ-সভাপতি ও রায়পুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি সাংবাদিক আবদুল করিম বলেন, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া শিক্ষার্থীদের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। পুলিশ ইভটিজারদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চলাচ্ছে। তাদেরকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, গত সোমবার (১৬ মার্চ) মধ্য সাগরদী খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদরাসার বার্ষিক শিক্ষাসফরে চাঁদপুর (মিনি কক্সবাজার) যাওয়ার উদ্দেশ্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ ১২০ জন ৯টি গাড়ি নিয়ে রওনা হন। তার পিছন দিয়েই ৩টি মোটরসাইকেলযোগে একই এলাকার মানিক সাহার বাড়ির মো. হারুনের ছেলে মো. ফাহাদের (২০) নেতৃত্বে তার সহোদর রাব্বি (২৫), তোরাপের বাড়ির তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ উল্যা (২৪), জাকিরের ছেলে শান্ত (২৫) ও তার সহোদর ফাহিম (২০), ফকির বাড়ির মো. দেলোয়ারের ছেলে সবুজ (২২), তোরাপের বাড়ির বিশু ওরফে হৃদয় (২২) এবং সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি চকিদার বাড়ির মো. লিটনের ছেলে ফাহিম (২২) সহ বহিরাগত বখাটেদের শিক্ষাসফরে না নেওয়ায় গাড়ি বহরে চাঁদপুর (মিনি কক্সবাজার) পর্যন্ত এবং চাঁদপুর থেকে ফেরার পথেও দফায় দফায় হামলা চালায়।

গাড়ির পেছনে আসতে দেখে শিক্ষকদের নির্দেশে ড্রাইভাররা বখাটেদের ওভারটেক করতে না দেওয়ায় তারা ভিন্নপথ অবলম্বন করে রায়পুর জিনের মসজিদ নামকস্থানে এসে গাড়ি বহরকে ব্যারিকেট দেয়।
এসময় বখাটেরা আলমগীর হোসেন দিলসন নামক ড্রাইভারকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে এলোপাতাড়ি কিলঘুষি মেরে ছাত্রীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অন্য ড্রাইভাররা এগিয়ে আসে, তখন বখাটেরা পালিয়ে যায়।

এ বিষয়ে মাদরাসার সুপার আব্দুল আলীম বাদি হয়ে বখাটেদের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া মুঠোফোনে বলেন, তাদের একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে। খুব শীঘ্রই অভিযুক্তদের আটক করে আইনের আওতায় আনা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১