আকাশবার্তা ডেস্ক :
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছুটি বাতিলের আদেশ বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক সংবাদ এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা সবাই কাজ করছি। এ জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সব অধিদফতর, অধিদফতর ও সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
জাহিদ মালেক আরো বলেন, বাংলাদেশ বিশের অন্যান্য আক্রান্ত দেশের তুলনায় তুলনামূলকভাবে ভালো আছে। আমাদের আক্রান্তের হার কম, মৃত্যুও হয়েছে একজনের। যে ব্যক্তি মারা গেছেন, তিনি বয়স্ক ছিলেন। একইসঙ্গে তিনি অন্যান্য রোগেও ভুগছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুত করা হচ্ছে। সেখানে দায়িত্বে থাকবে সেনাবাহিনী।’
বিদেশে যারা অবস্থান করছে তাদের এই মুহূর্তে দেশে আসার পরামর্শ দেন জাহিদ মালেক।