রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ইয়াবা ব্যবসায়ীদের ফায়ারিং স্কোয়ার্ডে হত্যা করতে হবে : মহিউদ্দিন চৌধুরী

আকাশবার্তা ডেস্ক : 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা শ্রমিকদের রক্তে রঞ্জিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন শ্রমিক বান্ধব সরকার শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান ও তাদের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করেছেন। তারপরও আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতিবাজ কর্মকর্তা ও অযোগ্য শ্রমিক নেতৃত্বের কারণে শ্রমিক শ্রেণি অনেক ক্ষেত্রেই ন্যায্য মজুরী ও অধিকার বঞ্চিত। এই অবস্থা কিছুতে চলতে দেয়া যেতে পারে না। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে লালদিঘী ময়দানে অনুষ্ঠিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ইয়াবা ব্যবসার বিস্তার সমাজকে দূষিত করছে। এই অভিশাপ থেকে মুক্তির জন্য ইয়াবা ব্যবসায়ী রুই-কাতলাদের ফায়ারিং স্কোয়ার্ডে হত্যা করতে হবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকদের আবাসন, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার জন্য কোন ব্যবস্থা নেই।

ফলে তাদের স্বাস্থ্য ও জীবন ঝুঁকিপূর্ণ। অবসরের পর তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। তিনি আরো বলেন, সরকার রফতানীমুখী পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরী নির্ধারণ করে দিয়েছেন। সর্বনিম্ন মজুরী আগের তুলনায় দ্বি-গুণেরও বেশি। কিন্তু অভিযোগ রয়েছে কোন কোন পোশাক শিল্প মালিক শ্রমিকদের সরকার নির্ধারিত মজুরী দিচ্ছেন না। তিনি প্রশ্ন করেন, বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের রাস্তায় নামতে হয় কেন? তাদের উপর পুলিশী নির্যাতন হবে কেন? তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরী না দিয়ে, বকেয়া পরিশোধ না করে আপনারা দামী পাজেরোতে চলাফেরা করেন এবং ছেলে-মেয়েদের বিদেশে লেখা-পড়া করাবেন তা কী করে সম্ভব! এদেরকেও শাস্তির মুখোমুখি করতে হবে। তিনি আরো বলেন, ওয়ান ইলেভেনের সময় চট্টগ্রাম বন্দরের কয়েক হাজার শ্রমিক কর্মচারীকে অন্যায়ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে। আদালত তাদের চাকরী ফিরিয়ে দেয়ার আদেশ দিলেও বন্দর কর্তৃপক্ষ তা তোয়াক্কা করছেন না।

তিনি সিটি মেয়রের উদ্দেশ্যে বলেন, মেয়র হিসেবে আমি কখনো গৃহকর বাড়াইনি। আমি সরকারি থোক বরাদ্দ হিসেবে বছরে ৩০ কোটি টাকার বেশি পাইনি। তারপরও বিভিন্ন আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশনকে স্বছল রেখেছিলাম। আমি আশা করি বর্তমান মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবার মান উন্নয়ন ও এই প্রতিষ্ঠানকে সছল রাখতে সমর্থ হবেন।

সূত্র : ৭১বাংলা টিভি/আকাশবার্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০