মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আকাশ থেকে ৩০ কেজির ধাতব বস্তু পড়েছে মাটিতে

এক্সক্লুসিভ ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ডের আকাশ থেকে কমপক্ষে ৩০ কেজি ওজনের একটি ধাতব বস্তু মাটিতে পড়েছে। মাটিতে পড়ার পর পরই বস্তুতি ৯ থেকে ১০ ফুট ভেতরে ডেবে যায়।

উদ্ধার করা ধাতব বস্তুটি সীতাকুণ্ড থানা পুলিশের কাছে রাখা হয়েছে। ধাতব বস্তুতির গায়ে লাল এবং সাদা রঙের প্রলেপ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে।

স্থানীয়রা বলছে, এটি আকাশ থেকেই পড়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। এরপরই ধাতব বস্তুর রহস্য উন্মোচনে নির্দেশ দেয়া হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি কাউন্টার টেররিজম ইউনিটকে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী উপকমিশনার পলাশ কান্তি নাথ বলেন, এটা নিরেট লোহার মতো একটা বস্তু। উচ্চতা আনুমানিক তিন ফুট। দুপুর ২টায় ভাটিয়ারী এলাকায় আকাশ থেকে একটা দোতালা ভবনের পাশে খোলা জায়গায় এটি এসে পড়েছে। এতে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সীতাকুণ্ডের স্থানীয় পুলিশের সহায়তায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গর্ত থেকে রাত ৮টার দিকে এটি তুলে আনেন। এই বস্তুর ওজন প্রায় ৩০ কেজি।

সীতাকুণ্ডের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানি সাহা বলেন, কীভাবে এটি পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১