সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
ফাইল ছবি।

করোনা : এইচএসসি পরীক্ষা বাতিল

আকাশবার্তা ডেস্ক :

ভয়াল করোনাভাইরাসের প্রকোপে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে কবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২২ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এইচএসসি পরীক্ষার পরবর্তী তারিখ এপ্রিলের প্রথম সপ্তাহে জানানো হবে।

এর আগে ১ এপ্রিল থেকে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল

এর মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষার্থীদের বাড়িতে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

জানা গেছে, সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৃহস্পতিবার সভা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ওই সভায় এবারের এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930