মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

যাত্রী করোনা আক্রান্ত, বিমান থেকে ‘ঝাঁপ’ দিলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস আক্রান্ত হওয়ার আতঙ্ক বিশ্বের প্রায় দেশেই। ভারতে ভাইরাসটির বিস্তাররোধে বিভিন্ন রাজ্যে লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে মানুষ গৃহবন্দি। বেশিরভাগ বিমান চলাচল স্থগিত হলেও অল্প কয়েকটি ফ্লাইট চলছে। এয়ার এশিয়ার এমনই একটি ফ্লাইট পুনে থেকে দিল্লি যাচ্ছিল। বিমানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ রয়েছে এমন যাত্রীর কথা শুনে পাইলট ঘটিয়েছেন নজিরবিহীন কাণ্ড।

পুনে থেকে দিল্লিগামী বিমানের পাইলট যা করেছেন সেটিকে ছেলেমানুষী বলে অভিহিত করা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। এনডিটিভির খবরে বলা হয়েছে, এয়ার এশিয়ার যে বিমানটি তিনি চালাচ্ছেন তাতে উঠেছেন এমন এক যাত্রী যার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ রয়েছে। এটি জানার পরই ঘাবড়ে যান পাইলট। ভয় পেয়ে যান বিমানের অন্য যাত্রী ও কর্মীরাও। কিন্তু পাইলট যা করলেন তা একেবারে নজিরবিহীন। বিমানটি অবতরণের পর সাধারণ দরজা দিয়ে না বেরিয়ে পাইলট-ইন-কমান্ড বেছে নিলেন ককপিটের ‘সেকেন্ড এক্সিট’ অর্থাৎ দ্বিতীয় দরজা দিয়ে রীতিমতো বাইরে ঝাঁপ দিলেন তিনি।

২০ মার্চ এয়ার এশিয়ার বিমানটিতে ওই কাণ্ড ঘটে। ঘটনাটি ঘটে পুনে থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার বিমানে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষও কোনও ঝুঁকি নিতে চায়নি। ওই বিমানের সব যাত্রীদের বিমানবন্দরেই প্রাথমিক স্ক্রিনিং করা হয়। যদিও তাতে সবার ক্ষেত্রেই করোনা নেগেটিভ ধরা পড়ে।

জানা গেছে, করোনা লক্ষণ যুক্ত ওই যাত্রী বিমানের একেবারে প্রথম সারিতেই বসেছিলেন, আর তাকে নিয়েই আতঙ্কের পরিবেশ তৈরি হয় বিমানে। ঘটনা জানাজানি হওয়ার পর নিরাপত্তার খাতিরে বিমানটি অবতরণের পরে সেটিকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেটিকে স্যানিটাইজ করা হয়।

এই ঘটনাটির বিষয়ে এয়ার এশিয়া ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, ২০ মার্চ করোনা আক্রান্তের লক্ষণ যুক্ত এক যাত্রী বিমানটি করে পুনে থেকে নয়া দিল্লি আসেন। আমাদের ক্রুরা এই জাতীয় ঘটনায় কী করতে হবে তার জন্য যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত। এর পাশাপাশি আমরা জানাতে চাই যে, আমরা বর্তমান পরিস্থিতির মধ্যেও অত্যন্ত যত্ন সহকারে যাত্রীদের পরিষেবা দিতে চাই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০