বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনাভাইরাস : ২৬ মার্চ থেকে সব ট্রেন বন্ধ

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার (২৪ মার্চ) থেকে রেলওয়ের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ২৬ মার্চ থে‌কে সব ট্রেনের টি‌কিট বি‌ক্রি বন্ধ রাখা হয়েছে। এখনও অফিস আদেশ হয়নি। ত‌বে আদেশ হ‌বে ব‌লে আমাকে জা‌নি‌য়ে‌ছেন ট্রা‌ফিক ডি‌রেক্টর। মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে।

রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান বলেন, ‘আগামী ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ ঘোষণা করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস প্রাণঘাতি হয়ে উঠেছে।

আমরা ধীরে ধীরে সবগুলো ট্রেন বন্ধ করে দেবো। প্রাথমিকভাবে সব লোকাল মেইল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। ভাইরাসটি যাতে সব অঞ্চলে ছড়িয়ে না পড়তে পারে সে কারণে আমরা ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।’

তিনি জানান, আগামী ২৬ মার্চ থেকে সাধারণ সরকারি ছুটি শুরু হওয়ায় ওই দিন থেকে ট্রেনের যাত্রী সংখ্যা বেড়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকার বাইরে থেকে স্বাভাবিকের তুলনায় অর্ধেক বা আরও কম যাত্রী রাজধানী ঢাকায় আসছেন। আবার ঢাকা থেকে এর চিত্র উল্টো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১