আকাশবার্তা ডেস্ক :
খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।
মঙ্গলবার (২৪ মার্চ) খালেদা জিয়ার সাজা ছয়মাসের জন্য স্থগিত রেখে তাকে ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়ার শর্তে এবং ওই সময়ে তিনি দেশের বাইরের গমন না করার শর্তে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা আইনমন্ত্রী জানানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরও জানান, এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে, গণমাধ্যমে প্রকাশিত খবরে তারা নিশ্চিত হয়েছেন।
আর কারাগার থেকে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সংশ্লিষ্টদের যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সেলিমা ইসলাম।