বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বন্দিরা স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবেন

আকাশবার্তা ডেস্ক :

দেশজুড়ে করোনায় সার্বিক পরিস্থিতি অবনতির আশঙ্কার মধ্যেই সুখবর দিলো কারা কর্তৃপক্ষ। ইতোমধ্যেই দেশের ৬৮ কারাগারে মোবাইল ফোনের মাধ্যমে বন্দিদের সঙ্গে স্বজনদের যোগাযোগ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

পাশা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে দ্রুততার সঙ্গে বন্দিদের সঙ্গে স্বজনদের মোবাইল ফোনে যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশের ৬৮ কারাগারের সবগুলোতে সিমসহ মোবাইল সরবরাহ করা হয়েছে। শুধু সাধারণ বন্দিদের সঙ্গে স্বজনদের কথা বলার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে কারাগারে থাকা জঙ্গি, চাঞ্চল্যকর ও চাঁদাবাজির মামলায় আসামিদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয়।

এক্ষেত্রে বন্দিদের কথাবার্তা মনিটরিং করা হবে উল্লেখ করে মোস্তফা কামাল পাশা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দ্রুতই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। আস্তে আস্তে সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে।

এদিকে, কয়েকদিন ধরে লকডাউনের কারণে মাদারীপুর জেলা কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনরা দেখা করতে পারছেন না। তাই বন্দিদের মানসিক অবস্থা চাঙা রাখতে দেশের সব কারাগারে মোবাইলে কথা বলার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হয়েছে।

এই প্রসঙ্গে ঢাকা কেন্দ্রিয় কারাগারের জেলার মাহবুবুর ইসলাম জানান, বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে বন্দিদের সঙ্গে স্বজনদের কথা বলার কার্যক্রম চালু হবে। বন্দিরা সপ্তাহে একদিন পাঁচ মিনিট করে তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১