শনিবার ২রা মে, ২০২৬ ইং ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

চীন থেকে এলো করোনা শনাক্তকরণ কিট-পিপিই-মাস্ক

আকাশবার্তা ডেস্ক :

করোনা মোকাবিলায় চীনের দেয়া বিভিন্ন ধরনের মেডিকেল কিট এসে পৌঁছেছে ঢাকায়। এসব কিটের মধ্যে রয়েছে করোনা শনাক্তকরণ কিট, পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) এবং মাস্ক ও থার্মোমিটার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কুনমিং থেকে বিশেষ এক প্লেনে কিটগুলো এসে পৌঁছায়।

এর আগে ঢাকার চীনা দূতাবাসের উপ-প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান কুনমিং থেকে এসব সরঞ্জামের কিছু স্থিরচিত্র প্রকাশ করেন। সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে দেয়া এক বার্তায় লেখা হয় – ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।

চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে।

এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দেয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১