বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনা : লক্ষ্মীপুরে সরকারি নির্দেশনা মানছে না হোটেল-রেস্তোরাঁগুলো

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখা হয়েছে। ফলে সাধারণ নাগরিকরা সেখানে অবাধে যাতায়াত করছেন। এতে প্রবাসী অধ্যুষিত এই জেলায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সচেতনমহল।

জানা গেছে, জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন খাবার হোটেল খোলা থাকায় সেখানে অবাধে জনসমাগম হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারসহ বিভিন্ন ছোট-বড় বাজারগুলোতে এমনই চিত্র দেখা গেছে। অথচ সরকারের ঘোষণা অনুযায়ী দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ করার নির্দেশনা রয়েছে।

এদিকে, স্থানীয় নাগরিকদের সচেতন করতে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু হ্যান্ডমাইকে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করার অনুরোধ জানিয়ে প্রচারণা চালাতে দেখা যায়।

অপরদিকে ওষুধ বিক্রেতা দোকানগুলোতে নিরাপদ দূরত্বে না থেকে গাদাগাদি করে প্রয়োজনীয় ওষুধ কিনতে দেখা গেছে জনসাধারণকে। রাস্তায় দেদার চলতে দেখা গেছে সিএনজিচালিত অটোরিকশা এবং ভ্যানগাড়ি। এসব সিএনজি ও ভ্যানগাড়িতে ঠাসাঠাসি করে যাত্রীদের একত্রে বসে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান জানান, আমরা প্রতিনিয়ত সবাইকে সচেতন করতে লিফলেট বিতরণ, মাইকিংসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

অন্যদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,  গেল ৩০ দিনে বিদেশ থেকে লক্ষ্মীপুরে ফিরেছেন ৩ হাজার ৯২১ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৮৭২ জন ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১