মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনায় স্পেনের রাজকন্যার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনের রাজকন্যার মৃত্যু হয়েছে। তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২৭ মার্চ) তার মৃত্যুর বিষয়টি ঘোষণা দেন। রাজপরিবারের সদস্যদের মাঝে কোন ব্যক্তির করোনায় মৃত্যুর ঘটনা বিশ্বে এটাই প্রথম।

ফরাসি বংশোদ্ভূত বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য প্রিন্সেস মারিয়া টেরেসা (৮৬)।

প্রিন্স সিক্সটাস হেনরি বলেন, রাজ পরিবার আজ শোকের মাধ্যমে ঘোষণা করছে যে, বারবন পার্মা রাজকন্যা মারিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ডেইলি স্টার ইউকের খবরে বলা হয়েছে প্রিন্স জাভিয়ের ও ম্যাডেলিন ডি বোরবনের ঘরে ১৯৩৩ সালে প্যারিসে জন্ম হয় মারিয়ার। স্পেনের হাউজ অব বোরবনের বর্তমান ডিন্যাস্টির ক্যাডেট শাখার সদস্য ছিলেন তিনি।

প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় মাদ্রিদে কাটান মারিয়া। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও লেখালেখিও করতেন।

মারিয়ারা ছয় ভাইবোন, চারজন জীবিত আছেন- ফ্রাঙ্কোইস, সিসিলি, মারি দেস নেইগেস ও প্রিন্স সিক্সটাস হেনরি। মারিয়া ছিলেন চিরকুমারী।

প্রসঙ্গত, বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রানঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৮৫ জন। অপরদিকে, ২৭ হাজার ৩৬০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩৩ হাজার ৩৬০ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ১৪২। করোনায় এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৬৯৬ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২২ জন। এছাড়া ২ হাজার ৪৬৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ইতালিতে। এছাড়া এখন পর্যন্ত ইউরোপের দেশ ইতালিতেই করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯ হাজার ১৩৪ জন এবং হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৯৫০ জন।

এরপেরই রয়েছে চীন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৯৪ এবং মারা গেছে ৩ হাজার ২৯৫ জন। অপরদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৪ হাজার ৯৭১ জন।

অপরদিকে, স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭১৯ এবং মারা গেছে ৫ হাজার ১৩৮ জন। অপরদিকে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৩৫৭ জন। জার্মানিতে করোনায় আক্রান্ত ৫০ হাজার ৮৭১ এবং মারা গেছে ৩৫১ জন। অপরদিকে, ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯৬৪ এবং মারা গেছে ১ হাজার ৯৯৫ জন।

ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৩৩২ এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৩৭৮ জনের। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত ১৪ হাজার ৫৪৩ এবং মারা গেছে ৭৫৯ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

কানাডায় ৪ হাজার ৭৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৫ জন। অস্ট্রেলিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৭৩ এবং ১৪ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৩ এবং মারা গেছে ১১ জন।

অপরদিকে, সৌদি আরবে করোনায় আক্রান্ত ১ হাজার ১০৪ এবং মৃত্যু ৩, ভারতে আক্রান্ত ৮৮৭ এবং মারা গেছে ২০ জন। এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৮ জন। এর মধ্যে মারা গেছে ৫ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১