সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

করোনাভাইরাস : চন্দ্রগঞ্জে সুরক্ষা বৃত্ত আঁকলেন ওসি

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ওষুধের দোকান, কাঁচা বাজার, নিত্যপণ্যের দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে সুরক্ষা বৃত্ত আঁকলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন। এসময় করোনা মোকাবেলায় জনসাধারণকে অপ্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করেন তিনি। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় সুরক্ষা ব্ত্তৃ আঁকা কার্যক্রমের আয়োজন করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

এসময় আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. নুরুল আমিন, বাজার কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুসহ অন্যান্যরা।

এদিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রবাস ফেরত নাগরিকদের বাড়িতে ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করণ এবং প্রত্যেক বাড়িতে জিবাণু নাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবুল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31