শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনা : ছুটি বাড়ানোর বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস মহামারী সামলাতে সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়ানো হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন।

রোববার (২৯ মার্চ) দুপুরে আইইডিসিআরের অনলাইন সংবাদ সম্মেলনে সংযুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিকে গত ২৩ মার্চ করোনাভাইরাসের বিস্তার রোধে জরুরি ভিত্তিতে সরকারি-বেসরকারি সকল অফিস বন্ধের ঘোষণা দেয় সরকার। গত ২৬ মার্চ থেকে এ সাধারণ ছুটি কার্যকর হয়েছে। যা চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত।

মানুষের বাইরে যাওয়া বন্ধ করতে এ ছুটি ঘোষণা করা হলেও ছুটি ঘোষণার পর পরই রাজধানীর বাসিন্দারা দল বেঁধে গ্রামে চলে যায়। ফলে সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

তবে আবার ছুটি শেষে মানুষ ফের দল বেঁধে ঢাকায় ফিরবেন। তাই এ ছুটি বাড়ানো হবে কিনা বা এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিষয়টি তারা পর্যবেক্ষণ করবেন।

সংবাদকর্মী ও দেশবাসীও পর্যবেক্ষণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি পর্যবেক্ষণ করবেন। ছুটির এই সময়ের মধ্যে যদি গোটা বিশ্ব এবং দেশের অবস্থা একটি সহনশীল পর্যায়ে চলে আসে, তাহলে এক ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। যদি না আসে তাহলে অন্য চিন্তা করা হবে।

তিনি আরো বলেন, ছুটির এ সময়ের মধ্যে যদি দেশে অবস্থা স্বাভাবিক না হয়, তাহলে প্রধানমন্ত্রী পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন। তিনিই ঠিক করবেন ছুটি বাড়ানো হবে কি না।

জাহিদ মালেক আরো বলেন, ছুটি ঘোষণা করা হয়েছে, সবাইকে বাসায় নিরাপদে থাকার জন্য। কিন্তু মানুষ এখনো এই ব্যাপারে সচেতন নয়। এটি মোটেও উচিত হয়নি। কারণ এটি একটি সংক্রামক ভাইরাস।

তিনি আরো বলেন, ছুটি শেষে সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত সতর্কতা মেনে ঢাকায় ফিরতে হবে। এ ক্ষেত্রে সকলের ব্যক্তিগত সুরক্ষা, একে অন্যের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা, শিষ্টাচার মেনে ফেরা উচিত।

প্রসঙ্গত, বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন কভিড-১৯ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এই রোগে মারা গেছেন ৫ জন। আর অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১