বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ক‌রোনা উপসর্গ নিয়ে মৃত্যু, নীর‌বে জানাজা-দাফন (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

শ‌নিবার (২৮ মার্চ) রাজধানীর মোহাম্মদপু‌রের নজরুল রো‌ডে ক‌রোনা উপসর্গ নি‌য়ে রা‌বেয়া আক্তার নামের ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। জ্বর ও সর্দি থাকা এই নারীর মৃত্যুর পর তাকে খিলগাঁও তালতলা কবরস্থা‌নে দাফন করা হ‌য়ে‌ছে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সন্দেহে ওই নারীকে নিরবে  দাফন করা হয়।

কবরস্থানের দায়িত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, দাফন করা ওই নারীর বয়স ৫০ বছর। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

দাফনের বিষয়ে খিলগাঁও তালতলা কবরস্থানের স্টাফ মো. ফেরদৌস গণমাধ্যমকে বলেন, দাফনের সময় ওই নারীর স্বামী ও সন্তান উপস্থিত ছিলেন। দাফনের আগে তাঁরা কয়েকজন মিলে জানাজা পড়েন।

ওই নারীর স্বাম জানান, তাঁর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা এখনো জানা যায়নি। তাঁর স্ত্রী কয়েক দিন ধরেই সর্দি, জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। অল্প অল্প অসুস্থ ছিলেন। তবে তাঁরা হাসপাতালে যাননি।

মৃতের স্বামী জানান, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হলে রোববার সকালে তাঁদের মোহাম্মদপুরের বাসায় এসে নমুনা নিয়ে যাওয়া হয়। তবে সেই পরীক্ষার ফল আসেনি।

তিনি বলেন, ‘এখন আর পরীক্ষার ফল দিয়ে কী হবে। আমি এর বেশি কিছু বলতে পারছি না।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাঁকে খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছিল ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু এই কবরস্থানে প্রথমে দাফন করতে দিচ্ছিলেন না স্থানীয় বাসিন্দারা। এতে আক্রান্ত হওয়া ব্যক্তিদের লাশ দাফন নিয়ে একটা জটিলতা তৈরি হয়।

প্রদক্ষদর্শীরা জানান, দাফনে অংশ নেয়া ওই পাঁচজন কবরস্থানের ঝিলের পাড়ে এসে পিপিই খুলে ফেলেন। পিপিইগুলোতে আগুন ধরিয়ে দিয়ে তা নষ্ট করেন তারা।

এর ম‌ধ্যেই ফেসবুকে এই দাফনের ৯ মি‌নি‌টের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে যায় দেখা পু‌রো দৃশ্য‌টি ধারণ করা ছি‌লো। নে‌টি‌জেনরা এই ভি‌ডিও শেয়ার ক‌রে আবেগন স্ট্যাটাসও দি‌চ্ছেন।

কেন এ নিউজ গুলো আমাদের থেকে লুকানো হচ্ছে??

আইইডিসিআর বলছে কেউ মারা যায়নি ।গতকাল বিকেলে খিলগাঁও কবরস্থানে জানাজা ও দাফন হলো করোনার মৃ'তদেহ…সবাইকে একটা কথাই বলার আছে ঘরে থাকুন।আল্লাহ সবাইকে রক্ষা করো আমিন।

Posted by Independent News on Sunday, March 29, 2020

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১