শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

ভয়ঙ্কর দুঃসংবাদ : বড় দুই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

আকাশবার্তা ডেস্ক :

দেশের তাপমাত্রা এখন ৩৬ ডিগ্রি সেলিসিয়াসের ওপরে। এমন তাপমাত্রায় আবহাওয়া অফিস জানালো ভয়ঙ্কর দুঃসংবাদ। বলছে, তাপমাত্রার বাড়ার প্রবণতা বিরাজ থাকবে আরো পাঁচদিন। এছাড়াও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে দুটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

তারা জানিয়েছে, দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু অথবা মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যার মাত্রা মৃদুর ক্ষেত্রে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি আর মাঝারির ক্ষেত্রে ৩৮ থেকে ৪০ ডিগ্রি।

সামনের (এপ্রিল) মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, স্বাভাবিক/স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাসটিতে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ৪০ ডিগ্রির বেশি একটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র এক থেকে ২টি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে এর পরের মাসের (মে) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বজ্রসহ সারাদেশে কালবৈশাখী ঝড় হতে পারে।

এ মাসে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০