বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কাবা শরীফে তাওয়াফ : আবার চালু

আকাশবার্তা ডেস্ক :

আবারও চালু করা হলো পবিত্র কাবা শরিফে তাওয়াফ। এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ হয়ে যায় তাওয়াফ। তবে এবার নতুন সিদ্ধান্ত এসেছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে এটি।

মসজিদুল হারামের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে জিয়ো নিউজ উর্দূ এ তথ্য জানিয়েছে।

সৌদি সরকার করোনাভাইরাস প্রতিরোধে ২৩ মার্চ থেকে ২৩ দিনের জন্য আংশিক কারফিউ ঘোষণা করেছে।

এর আগে, সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর অভ্যন্তরীণ ও বহির্মুখী পুরো মসজিদে সাধারণ মানুষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল।

সৌদি কর্তৃপক্ষের আগে ভাইরাস প্রতিরোধের জন্য জীবাণুনাশক স্প্রে করার জন্য কাবা’র মাতাফ খালি করেছিল। যার কারণে তাওয়াফের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।

পরবর্তীতে মাতাফ খুলে দেয়া হয় এবং তওয়াফের অনুমতি দেয়া হয়েছে। তবে কাউকে কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। বরং সুরক্ষা প্রাচীর দ্বারা কাবা বেষ্টিত থাকবে।

এর আগে গত ১৭ মার্চ থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববী বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণ করা হয়েছে।

তবে এ দুই পবিত্র মসজিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সৌদি সরকার। যে কারণে এ দুই পবিত্র মসজিদে স্বল্প পরিসরে নামাজের জামাত হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১