সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

১৭ দিনের ছুটির কবলে বাংলাদেশ, প্রজ্ঞাপন জারি

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশে মহামারী রূপ নেয়ায় এর সংক্রমণ রোধে চলমান বিশেষ ছুটি আরও ৭ দিন বাড়ানো হয়েছে। আগের সিদ্ধান্তে ছুটি ঘোষণা করা হয়েছিল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। তবে নতুন ঘোষণায় দেশ টানা ১৭ দিনের ছুটির কবলে পড়ছে।

এদিকে সামনের ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে বুধবার (০১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি থাকছে ১১ এপ্রিল পর্যন্ত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশে বলা হয়, আগের ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। এর সঙ্গে ১০ এবং ১১ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যুক্ত থাকবে।

এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ৫ থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে আদেশ জারি করা হচ্ছে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের শরীরে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930