শুক্রবার ২৪শে এপ্রিল, ২০২৬ ইং ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

অকারণে ঘোরাঘুরি, আইন না মানলে কঠোর হবে পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস ঠেকাতে যত দিন সরকারি নির্দেশনা রয়েছে তত দিন সড়কে মানুষের উপস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে পুলিশ। সড়কে টহল বাড়ানোসহ আইন না মানলে প্রয়োজনে কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।মহানগরীর আটটি ক্রাইম জোনের উপকমিশনারসহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, বৈঠকে বিদেশ থেকে আসা লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখতে পুলিশ কর্মকর্তাদের কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

এছাড়া বৈঠকে ঢিলেঢালা ব্যবস্থাপনার কারণে ইতালি ও স্পেনে বিপর্যয় নেমে আসার কথাও আলোচনা হয়। বর্তমান পরিস্থিতিতে পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার।

বৈঠকে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটির আওতায় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

তবে অকারণে অনেক দোকান খোলা রাখা হচ্ছে। অলিগলিতে আড্ডায় বসছে মানুষ। অনেকে ঘোরাঘুরি করছে। এভাবে চলতে দেওয়া হবে না। সবাইকে ঘরে থাকার ব্যবস্থা করতে হবে।

চেকপোস্টে তল্লাশি জোরদার করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া বৈঠকে ঢাকা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ডিএমপি কমিশনার।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, যেসব এলাকায় অভাবী, খেটে খাওয়া, শ্রমিক শ্রেণির লোকজনের বসবাস বেশি সেসব এলাকার লোকজন রাস্তায় বেশি বের হচ্ছে। তারা মূলত কাজ ও সাহায্য-সহযোগিতা পেতে রাস্তায় নামছে। এছাড়া অনেকে ব্যক্তিগত গাড়ি বের করছেন।

তবে সিএনজি, পাঠাও চালকরা আর্থিক অনটনের কারণে সড়কে বের হচ্ছেন। তবে যেহেতু সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার, তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে বাইরে অহেতুক ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করবে আইন-শৃঙ্খলা বাহিনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০